শাড়িতে সুন্দর দেখানোর কৌশল
ছবি: সংগৃহীত
বাঙালির চিরাচরিত বিশ্বাস, শাড়িতেই নারীর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। সালোয়ার-কামিজ বা জিনস যতই জনপ্রিয় হোক না কেন, সুযোগ পেলেই শাড়িতে নিজেকে মেলে ধরতে চান প্রায় সব মেয়েরাই। প্রিয় মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠা হোক বা নিজের ভেতরের নারীত্ব উদযাপন করা হোক, শাড়িই সেই সুযোগ দেয়।
তবু অনেকেই শরীরের গড়ন নিয়ে দ্বিধায় পড়ে শাড়ি পরার ইচ্ছা চাপা দেন। কিন্তু কয়েকটি সহজ টিপস মেনে চললে, শাড়িতে নিজেকে সুন্দর দেখানো সম্ভব।
১. শাড়ির কাপড় বেছে নিন
ক্রেপ, শিফন বা জর্জেটের মতো হালকা ও ফ্লুইড ফ্যাব্রিক শরীরের সঙ্গে সুন্দরভাবে বসে যায়। এ ধরনের কাপড় শরীরের গড়নকে স্লিম দেখাতে সাহায্য করে। ভারী বা শক্ত কাপড়ের পরিবর্তে নরম ফ্যাব্রিক বেছে নিলে চেহারা অনেকটা হালকা লাগে।
২. ডিজাইন ও নকশা
শাড়ির নকশা শরীরকে চিকন দেখানোর গোপন রহস্য হতে পারে। জ্যামিতিক বা উল্লম্ব স্ট্রাইপ শাড়ি শরীরকে লম্বা ও স্লিম দেখায়। ছোট ছোট প্রিন্ট বা লম্বালম্বি নকশা চোখের বিভ্রম তৈরি করে, ফলে বাড়তি মেদ তেমন চোখে পড়ে না।
৩. রঙের প্রভাব
কালো রং শরীরকে তুলনামূলকভাবে চিকন দেখায়। এছাড়া ঘন বেগুনি, নীল বা গাঢ় সবুজ রং ও একই কাজ করে। খুব হালকা বা চকচকে রঙের বদলে এসব গাঢ় রং বেছে নিলে লুক আরও এলিগ্যান্ট হয়।
৪. পেটিকোট এবং ব্লাউজ
ভুল ফিটের পেটিকোট শাড়িকে ভারী দেখাতে পারে। ঠিকঠাক ফিট করা পেটিকোট শাড়িকে সুন্দরভাবে বসতে সাহায্য করে।
শাড়ির সঙ্গে মানানসই ও ভালো ফিটিংয়ের ব্লাউজ পুরো লুকটাই বদলে দিতে পারে। খুব টাইট বা ঢিলেঢালা ব্লাউজ শরীরকে ভারী দেখাতে পারে, তাই নিজের মাপ অনুযায়ী ব্লাউজ বানানো সবচেয়ে ভালো। হাত যদি একটু মোটা হয়, তাহলে হাত কাটা (স্লিভলেস) ব্লাউজ এড়িয়ে চলুন। এর বদলে থ্রি-কোয়ার্টার হাতা বা লম্বা হাতার ব্লাউজ বেছে নিলে হাতের গড়ন সুন্দরভাবে ঢেকে যাবে দেখতে ভালো লাগবে।
৫. জুতা ও হিল
হিল জুতা পরলে শরীরের ভঙ্গি স্বাভাবিকভাবেই লম্বা ও ছিপছিপে দেখায়। তবে স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই হিল বেছে নিতে হবে।
৬. আত্মবিশ্বাস সবচেয়ে বড় ট্রিক
শাড়ি হোক বা অন্য পোশাক, নিজের শরীরকে গ্রহণ করে হাসিমুখে শাড়ি পরলেই প্রকৃত মোহময়ী রূপ ধরা দেয়। আত্মবিশ্বাস হলো শাড়ির সবচেয়ে বড় অলংকার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন:
আত্মবিশ্বাসে ভরা সোনমের নতুন লুক
নেটফ্লিক্সের নতুন কে-ড্রামার নায়কের স্টাইল কেন টেন্ড্রিংয়ে
এসএকেওয়াই/