ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

দুই মিনিটের বরফ থেরাপিতে ত্বক টানটান করার ট্রেন্ড সত্যিই কি কার্যকর?

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ইনস্টাগ্রামে প্রায়ই দেখা যায় বিভিন্ন দেশের অভিনেত্রীরা ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখ ডুবাচ্ছেন বাটি ভর্তি বরফ পানিতে। এই ঠান্ডা থেরাপির উদ্দেশ্য স্পষ্ট-ত্বক টানটান রাখা এবং মুখের ছোট ছোট ছিদ্র বা ওপেন পোরস বন্ধ করা।

রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, এই থেরাপির নাম ‘ক্রায়োথেরাপি’। এটি ত্বকের অতিরিক্ত সেবাম নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ফলে ব্রণ বা একনের প্রকোপ কমে। চোখের নিচের ফোলা ভাব কমাতে এবং মুখের লালচে বা পোড়াজ্বালা ভাব দূর করতে এই থেরাপি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।ক্রায়োথেরাপি সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং মাত্র দুই থেকে তিন মিনিটেই ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সক্ষম।

RTY

আসুন জেনে নেওয়া যাক বরফ পানিতে মুখ ডোবালে আর কী কী সমস্যা দূর হয়-

ওপেন পোরসের সমস্যা দূর করে
ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যা হলো বড় ও খোলা ছিদ্র। মুখের ছিদ্র যদি খোলা থাকে, তেল, ময়লা ও ধুলা জমে ত্বকের প্রাকৃতিক আভাকে নষ্ট করে। নিয়মিত বরফপানিতে মুখ ডুবালে এই ছিদ্রগুলো ছোট হয়ে আসে, ওপেন পোরসের সমস্যা কমে এবং ত্বক মসৃণ হয়। এছাড়া ত্বকের ফোলা ভাব কমে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

ত্বকের তেল নিয়ন্ত্রণ করে
ক্রায়োথেরাপি ত্বকে তেল নিঃসরণের পরিমাণ কমায়, চুলকানি, র‍্যাশ ও জ্বালা ভাব দূর করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

যেভাবে আইস ওয়াটার থেরাপি করবেন
একটি বড় পাত্র নিন। এর মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি এবং বরফ কুচি দিন। পাত্রটি এমনভাবে ভর্তি করুন যাতে মুখ পুরোপুরি ডুবানো যায়। এবার মুখ ৫ সেকেন্ডের জন্য বরফপানিতে ডুবিয়ে তুলুন। এই প্রক্রিয়াটি ৫ থেকে ৬ বার পুনরাবৃত্তি করুন। প্রথমে ঠান্ডা কারণে এটি কষ্টকর মনে হতে পারে, তবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। মুখ নরম ও পরিষ্কার তোয়ালে দিয়ে চেপে মুছে নিন, তোয়ালে ত্বকে ঘষবেন না।

থেরাপি শুরু করার আগে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। আইস ওয়াটার থেরাপির পরে ত্বকে টোনার, সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল হয় এবং ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

বরফপানির এই ছোট থেরাপি প্রতিদিনের রূপচর্চায় নতুন মাত্রা যোগ করে। এটি ত্বককে সতেজ রাখে, ওপেন পোরসের সমস্যা দূর করে এবং মুখের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনে।

সূত্র:বি বিউটিফুল ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
মুখ ও ঘাড়ে কতটুকু সানস্ক্রিন লাগানো উচিত? 
প্রতিদিন মুখে যে তেল লাগাতে ভোলেন না রানি 

এসএকেওয়াই/

আরও পড়ুন