ছোট ছোট ব্যাপারে ভালোবাসা প্রকাশই ভাইরাল প্রেমের ভাষা
ছোট ছোট বিষয়েই এখন ভালোবাসা প্রকাশ করতে বেশি পছন্দ করছেন, ছবি: সংগৃহীত
ভালোবাসা দিবসের আগে ভাইরাল হয়ে উঠছে নতুন প্রেমের ভাষা রিলেশন সিপিং। ছোট ছোট অঙ্গভঙ্গি এবং ব্যক্তিগত মুহূর্ত এখন প্রেমের কেন্দ্রবিন্দুতে স্থান করছে। ভারতীয়, আমেরিকান এবং কোরিয়ান সংস্কৃতিতে ছোট অঙ্গভঙ্গি এবং নজরকাড়া মুহূর্তের উদাহরণগুলো ইতিমধ্যেই ভাইরাল। ফলে বড় উপহার যেমন হীরা, রত্ন বা মহৎ ডেটের পরিবর্তে, রিলেশন সিপিং এবং ছোট্ট মুহূর্তকে জেনারেশন জেড বেশি পছন্দ করছে। বাস্তব জগতে সামাজিক মিডিয়ার পারফেক্ট রোমান্সের বদলে ছোট ব্যক্তিগত মুহূর্তের গুরুত্ব বেড়ে গেছে।

রিলেশন-সিপিং কী?
ভালোবাসা দার্শনিকভাবে বিশাল অঙ্গভঙ্গি বা কল্পনার জগতের বিষয় নয়। এটি ক্ষুদ্রতম জিনিসের মধ্যে ছোট্ট মুহূর্তগুলোর দিকে মনোযোগ দেয়। যেভাবে ইন্সটাগ্রাম প্রভাবশালী এবং অভিনেতারা মহৎ উপহার নিয়ে উচ্ছ্বসিত হলেও বাস্তব জীবনে পারফর্মিং অঙ্গভঙ্গি ম্লান হয়ে যাচ্ছে।
পেপসি ইউকে এবং আইআরএল ডেটিং ব্র্যান্ড থার্সডের একটি নতুন গবেষণা প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে জেনারেশন জি ছোট ছোট অঙ্গভঙ্গি এবং সম্পর্কের ক্ষুদ্র মুহূর্তকে বেশি মূল্য দিচ্ছে।
গবেষণায় দেখা গেছে, জেনারেশন জেডের ৭৭ শতাংশ মিষ্টি ও ছোট অঙ্গভঙ্গিকেই বেশি গুরুত্ব দেন। অপরদিকে, ৩১ শতাংশ অংশগ্রহণকারী ঐতিহ্যগত বড় আচার-অনুষ্ঠান বা জাঁকজমকপূর্ণ রোমান্টিক প্রদর্শন প্রত্যাখ্যান করেছেন। তারা সম্পর্ককে ব্যক্তিগত রাখতে চান এবং অযৌক্তিক চাপে ফেলতে নারাজ।

সম্পর্কের ছোট ছোট মুহূর্তগুলোকেই এখন মূল্যবান মনে করছেন অনেকেই। গবেষণা বলছে, জেনারেশন জেডের কাছে সবচেয়ে জনপ্রিয় অঙ্গভঙ্গির মধ্যে রয়েছে সঙ্গীর পোশাকের প্রশংসা করা কিংবা সকালে একটি ‘শুভ সকাল’ বার্তা পাঠানো-যা প্রায় ৫০ শতাংশের পছন্দ করে। একসঙ্গে প্রিয় সিনেমা দেখা পছন্দ করেন ৪৮ শতাংশ।
দিন কেমন গেল বা সপ্তাহ কেমন যাচ্ছে, সেই খোঁজ নেওয়া ৪৬ শতাংশের কাছে গুরুত্বপূর্ণ। সঙ্গীর পছন্দের মিষ্টি মনে রাখা বা এনে দেওয়া ৪৪ শতাংশের পছন্দের তালিকায় রয়েছে। প্রিয় খাবারের জায়গায় নিয়ে যাওয়া, প্রিয় শিল্পীর গান একসঙ্গে শোনা কিংবা এমন কোনো গান শেয়ার করা যা সঙ্গীর কথা মনে করিয়ে দেয়-এসব অঙ্গভঙ্গি প্রায় ৩৮ শতাংশের কাছে বিশেষ অর্থবহ।

এছাড়া একে অপরের জন্য বিশেষ ডাকনাম তৈরি করা ৩৬ শতাংশ এবং সঠিক কফি বা প্রিয় পানীয়ের অর্ডার মনে রাখা ৩১ শতাংশ অংশগ্রহণকারীর কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।
সব মিলিয়ে, এই ছোট ছোট ব্যক্তিগত অঙ্গভঙ্গিগুলোই সম্পর্ককে আরও গভীর ও অর্থপূর্ণ করে তোলে। গবেষণায় আরও উঠে এসেছে, ক্ষুদ্র যত্ন ও মনোযোগ মানুষকে মূল্যবান অনুভব করায়। অনেকেই জানিয়েছেন, এই ধরনের ছোট অঙ্গভঙ্গি না থাকলে তারা সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী হতেন না।
ডেটিং বিশেষজ্ঞ আবি ব্লিয়ার্স জানান ইন্সটা-যোগ্য ডেটের যুগ শেষ। জেনারেশন জেড বাস্তব সংযোগের ক্ষুদ্র মুহূর্তকে বেশি মূল্য দিচ্ছে।
এবার সময় এসেছে আমাদের নান্দনিক প্রদর্শন থেকে দূরে সরে এসে প্রতিটি মুহূর্তকে ব্যক্তিগতভাবে উদযাপন করার। ভালোবাসা হলো প্রকাশের বিষয়, প্রদর্শনের নয়।
সূত্র: এনডিটিভি ও অন্যান্য
আরও পড়ুন:
দেরিতে নাকি তাড়াতাড়ি বিয়ে করা, কোনটি সবচেয়ে ভালো?
যে কারণে মানুষ সম্পর্কে জড়ায়
এসএকেওয়াই/