ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রাকৃতিক উপাদান দিয়ে হেয়ার জেল বানান

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রোদ, ধুলা এবং দূষণ চুলের জন্য বড় চ্যালেঞ্জ। আধুনিক জীবনে আমরা চুলকে সুন্দর রাখতে নানা ধরনের প্রসাধনী, স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার বা হেয়ার স্প্রের ব্যবহার করি। তবে এগুলো চুলকে রুক্ষ, খসখসে এবং দুর্বল করে তোলে। অনেকেই এই সমস্যার সমাধান হিসেবে হেয়ার জেল ব্যবহার করেন। হেয়ার জেল কেবল চুলের স্টাইল ঠিক রাখে না, এটি চুলের রুক্ষতা দূর করে, পুষ্টি যোগ করে এবং মসৃণতা বৃদ্ধি করে। বাজারের হেয়ার জেলে প্রচুর রাসায়নিক থাকে, যা দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি করতে পারে।

প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হেয়ার জেল নিরাপদ ও কার্যকর। বাড়িতে সহজেই কিছু সাধারণ উপাদান ব্যবহার করে হেয়ার জেল তৈরি করা সম্ভব।

tyu

১. তিসির বীজের জেল
তিসির বীজ প্রাকৃতিকভাবে চুলের পুষ্টি যোগ করে এবং চুলকে নরম ও মসৃণ করে। একটি পাত্রে ২ চামচ তিসির বীজ এবং ১ কাপ পানি নিন। মাঝারি আঁচে ফুটাতে থাকুন। মিশ্রণটি সাদা ও থকথকে জেলের মতো হলে নামিয়ে নিন। গরম থাকতেই পাতলা সুতির কাপড়ে ছেঁকে জেল আলাদা করুন এবং কাঁচের বোতলে সংরক্ষণ করুন। সপ্তাহে তিন-চার বার ব্যবহার করলে রুক্ষতা কমে এবং চুলের স্টাইল সহজ হয়।

২. অ্যালোভেরা ও নারিকেল তেলের জেল
অ্যালোভেরা চুলকে শীতল ও হাইড্রেটেড রাখে, নারিকেল তেল চুলের পুষ্টি যোগ করে এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল সুগন্ধের সঙ্গে মানসিক শান্তি দেয়। এক কাপ তাজা অ্যালোভেরা জেল ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করুন। এতে ১ চামচ নারিকেল তেল এবং চাইলে দুই ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। কাঁচের বোতলে সংরক্ষণ করুন। এই জেল চুলে মসৃণতা আনে।

cg

৩. মধু ও অলিভ অয়েলের জেল
চুল পড়া বা চুলের গোড়ার সমস্যা থাকলে এটি খুব কার্যকর। ২ চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ভালোভাবে ফেটান এবং ফুটিয়ে জেল তৈরি করুন। কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখুন। চুলে মেখে ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে চুল কোমল, মসৃণ ও শক্তিশালী হয়।

টিপস
প্রাকৃতিক হেয়ার জেল ব্যবহার করলে রাসায়নিক থেকে মুক্ত থাকা যায়। ব্যবহার করার আগে ছোট অংশে পরীক্ষা করে দেখুন যাতে কোনো এলার্জি না হয়। জেল সংরক্ষণ কাঁচের বোতলে করুন এবং অতিরিক্ত গরম বা সরাসরি রোদে রাখবেন না।

প্রাকৃতিক হেয়ার জেল চুলের স্বাস্থ্য ও স্টাইল দুটাই বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষতা কমে, নরম ও দীপ্তিময় চুল পাওয়া যায়। হেয়ার জেল শুধু স্টাইল নয়, এটি চুলকে স্বাস্থ্যবান রাখতেও সাহায্য করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে 
রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন এই ফেসপ্যাক 

এসএকেওয়াই

আরও পড়ুন