ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ইফতারে রাখুন খেজুরের চকলেট

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৫ মার্চ ২০২৬

যেকোনো বয়সের মানুষই চকলেট পছন্দ করেন। রোজার সময় পানীয় হোক ডেজার্টে সহজেই আনা যায় চকলেটের স্বাদ। রমজান মাসে খেজুরের সঙ্গে আমাদের এক ওতপ্রোত সম্পর্ক। এই পরিচিত খেজুরকে আরও আকর্ষণীয় করে তোলা যায় চকলেটে মুড়িয়ে। চকলেটে মোড়ানো খেজুর শুধু স্বাদই বাড়ায় না, দেখাতেও আকর্ষণীয়।যা ইফতারের আয়োজনে ছোট-বড়কে সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে চকলেট খেজুর তৈরি করবেন-

cgf

উপকরণ
১. খেজুর ১০ টি
২. কাঠ বাদাম বা আমন্ড ১০টি
৩. ডার্ক চকলেট আধা কাপ
৪. পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
প্রথমে খেজুরের মাঝখানে লম্বালম্বি কেটে তার বিচি বের করে দিন। ভেতরের অংশে একটি করে বাদাম ভরে নিন। এরপর একটি বাটিতে ডার্ক চকলেট নিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিন।

বাদাম ভরা খেজুরগুলো গলানো চকলেটে ডুবিয়ে সম্পূর্ণভাবে কোট করুন। চকলেট কোট করা খেজুরগুলো বাটার পেপার বা ফয়েল পেপার বিছানো একটি ট্রেতে সাজিয়ে রাখুন। ওপরে বাদামের কুচি ছড়িয়ে দিয়ে দিন।

শেষে ট্রেটি ফ্রিজে রাখুন ১৫ মিনিট অথবা চকলেট পুরোপুরি শক্ত না হওয়া পর্যন্ত। ইফতারের মজাদার ডেজার্ট হিসেবে পরিবেশন করুন।

আরও পড়ুন :
ইফতারে বাড়তি চমক লাচ্ছা সেমাইয়ের পিঠা 
পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয় বিটরুটের হালুয়া 

এসএকেওয়াই

আরও পড়ুন