ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ইফতারে তৈরি করুন বসনিয়ান পরোটা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১১ মার্চ ২০২৬

ইফতারের সময় অনেকেই নান বা রুটি খেতে পছন্দ করেন। তবে একটু ভিন্ন স্বাদ আনতে বাড়িতে তৈরি করতে পারেন বসনিয়ান রুটি। বিদেশি নাম হলেও এটি খুবই সহজে তৈরি করা যায়। যা বাড়ির ছোট- বড় সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক বসনিয়ান পরোটা কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. ময়দা ৩ কাপ
২. ইস্ট ১ টেবিল চামচ
৩. গরম দুধ ১ কাপ
৪. ডিম ১ টি
৫. চিনি ১ টেবিল চামচ
৬. মাখন ৫ টেবিল চামচ
৭. গুঁড়া দুধ ২ টেবিল চামচ
৮. লবণ স্বাদ অনুযায়ী
৯. তেল প্রয়োজনমতো

tyu

প্রস্তুত প্রণালি
একটি বড় বাটিতে ইস্ট নিয়ে তাতে গরম দুধ এবং লবণ যোগ করুন এবং ইস্ট দুধে পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। একবার মিশে গেলে ১০ মিনিটের জন্য রেখে দিন যাতে ইস্ট সক্রিয় হয়। এরপর তেল, চিনি, লবণ এবং গুঁড়া দুধ,ডিম যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর ধীরে ধীরে অল্প অল্প ময়দা মিশ্রণে যোগ করতে থাকুন এবং মেশাতে থাকুন। ডো তৈরি না হওয়া পর্যন্ত ময়দা যোগ করুন। যদি ডো বেশি নরম মনে হয়, প্রয়োজন মত আরও ময়দা যোগ করতে পারেন। ডো তৈরি হয়ে গেলে ঢেকে উষ্ণ কোনো স্থানে ১ ঘণ্টা রাখুন। এক ঘণ্টা পরে ডো আবার হালকা করে ময়ান করে নিন।

ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে বলের মতো আকার দিন এবং মোটা করে রুটির আকারে বেলুন। রুটি বেলার আগে অল্প ময়দা ছিটিয়ে নিন। রুটিগুলো একটির উপর আরেকটি না রেখে আলাদা রাখুন। বেলা হওয়া রুটিগুলো ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন।

এরপর একটি কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল নিন এবং তেল গরম হলে একে একে রুটিগুলো ভাজুন। ভাজা রুটি টিস্যু পেপারের ওপর উঠিয়ে রাখুন যাতে অতিরিক্ত তেল বের হয়ে যায়। এই পরোটা মাংস ভুনা,তন্দুরি চিকেন বা অন্য কোনো পছন্দের সালাদের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই

আরও পড়ুন