ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রস্রাবে ইনফেকশন সারানোর ঘরোয়া ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৬ মার্চ ২০২২

ইউরিন ইনফেকশনের সমস্যায় ছোট-বড় সবাই কমবেশি ভোগেন। বিশেষ করে গরমে এ সমস্যা বেড়ে যায়। এর কারণ হলো পানিশূন্যতা।

গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়, তার উপরে যদি পর্যাপ্ত পানি পান করা না হয় তাহলে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া স্বাভাবিক। আর এভাবেই বেড়ে যায় প্রস্রাবে সংক্রমণ কিংবা ইউরিন ইনফেকশনের সমস্যা।

মূত্রনালিতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) আচমকাই হানা দেয়। এর সঠিক চিকিৎসা করা না হলে সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়ে। যার পরিণাম হতে পারে ভয়ংকর।

অনেকে এ সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাজারচলতি কিছু ওষুধ ব্যবহার করেন। যা একেবারেই উচিত নয়।

ইউরিন ইনফেকশনের লক্ষণ কী

নারীর তুলনায় প্রস্রাবে সংক্রমণের হার পুরুষদের ক্ষেত্রে বেশি ঘটে। এর কারণ হলো প্রস্রাবের সংক্রমণের কারণে জ্বর হলে তার সঙ্গে সর্দি-কাশি বা গলা ব্যথা থাকে না। এর পাশাপাশি দেখা দেয় আরও লক্ষণ। যেমন-

  • ১. প্রস্রাবে জ্বালাপোড়া
  • ২. ঘনঘন প্রস্রাবের বেগ
  • ৩. প্রস্রাবের রং লালচে
  • ৪. প্রস্রাবের সঙ্গে রক্ত
  • ৫. দুর্গন্ধযুক্ত প্রস্রাব
  • ৬. নারীদের গোপনাঙ্গে ব্যথা
  • ৭. পুরুষদের মলদ্বারে ব্যথা ইত্যাদি।

অবস্থা যখন সংকটাপন্ন হয়-

  • ১. পেট ও কোমরের মাঝামাঝিতে ব্যথা অনুভব করা
  • ২. শীত লাগা
  • ৩. জ্বর
  • ৪. বমি বমি ভাব
  • ৫. বমি ইত্যাদি।

প্রস্রাবে ইনফেকশন সারানোর ঘরোয়া উপায়

এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। ইউরিন টেস্ট ছাড়াও ইউরিন কালচার, আলট্রাসাউন্ড স্ক্যান কিংবা এক্স-রেও করতে হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনেই ওষুধ খান। এর পাশাপাশি কয়েকটি ঘরোয়া প্রতিকারেও মিলতে পারে উপশম। জেনে নিন করণীয়-

ইউরিন ইনফেকশন হলে কতটুকু পানি পান করা উচিত?

ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে হলুদ ভাব দেখা দিলে পানি পানের বিষয়ে খুব সচেতন হতে হবে। সংক্রমণ সারাতে দিনে অন্তত আড়াই লিটার পানি পান করা প্রয়োজন। সাধারণত প্রতি ৪-৫ ঘণ্টা পর পর প্রস্রাব হওয়া স্বাভাবিক, এর চেয়ে দেরি হলে পানির পরিমাণ আরও বাড়াতে হবে।

প্রস্রাব চেপে রাখলে কি ইনফেকশন বাড়ে?

হ্যাঁ, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে প্রস্রাবে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশবিস্তার করার সুযোগ পায়, যার ফলে সংক্রমণ বা ইনফেকশন আরও বেশি ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন

ইউরিন ইনফেকশন সারাতে ভিটামিন-সি কতটা কার্যকরী?

ইউটিআই রোগীদের খাদ্যতালিকায় অবশ্যই ভিটামিন-সি রাখা উচিত। এটি প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এবং এতে থাকা বিশেষ উপাদানগুলো শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে কার্যকরী ভূমিকা পালন করে।

প্রস্রাবের সংক্রমণে আনারস খাওয়ার বিশেষ উপকারিতা কী?

ভিটামিন-সি এর চাহিদা পূরণের পাশাপাশি আনারস ইউরিন ইনফেকশনে দারুণ কাজ করে। কারণ আনারসে 'ব্রোমেলাইন' নামক একটি উপকারী এনজাইম বা উৎসেচক থাকে, যা দ্রুত সংক্রমণ সারাতে ও প্রদাহ কমাতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, ইউটিআইয়ে আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

ইউরিন ইনফেকশনের প্রতিরোধে কী করবেন

  • তাই ইউরিন ইনফেকশন হলে প্রতিদিন আনারসের রসও খাওয়া যেতে পারে। ক্র্যানবেরির রসও এই সমস্যা সমধানে বেশ উপকারী।
  • এ সময় প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। কারণ এই খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও সংক্রমণ কমায়। টকদই প্রোবায়োটিকের ভালো উৎস।
  • গবেষণায় দেখা গেছে, বেকিং সোডা দ্রুত মূত্রনালির সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে। এজন্য আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে এক বার খেলেই প্রস্রাবের জ্বালা বা ব্যথা কমে যেতে পারে। তবে বেশি মাত্রায় বেকিং সোডা শরীরের ক্ষতি করতে পারে।

শেষ কথা

ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ অবহেলা করা ঠিক নয়। পর্যাপ্ত পানি পান, সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে ঘরোয়া উপায়েই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে ঘরোয়া প্রতিকারে কাজ না হলে বা সমস্যা গুরুতর হলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।

সূত্র: হেলথলাইন/মেডিকেল নিউজ টুডে

জেএমএস/এএসএম

আরও পড়ুন