শবে বরাতে অতিথি আপ্যায়নে রাখুন ছোলার ডালের হালুয়া
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
শবে বরাত মুসলমানদের জন্য ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত রাত। এই পবিত্র উপলক্ষে ইবাদতের পাশাপাশি অনেক ঘরেই থাকে আত্মীয়-স্বজন ও অতিথি আপ্যায়নের ছোটখাটো আয়োজন। অতিথিদের জন্য ভিন্ন স্বাদের, স্বাস্থ্যকর ও ঘরোয়া কোনো মিষ্টান্ন চাইলে ছোলার ডালের হালুয়া হতে পারে চমৎকার পছন্দ। প্রোটিনসমৃদ্ধ ছোলার ডাল দিয়ে তৈরি এই হালুয়া যেমন সুস্বাদু, তেমনি তৃপ্তিকরও। তাই শবে বরাতে অতিথি আপ্যায়নে নতুনত্ব আনতে রাখতে পারেন চনার ডালের হালুয়া। রইলো রেসিপি-
উপকরণ
ছোলার ডাল ১ কাপ
চিনি ১ কাপ
ঘি ১/২ কাপ
দুধ ১ কাপ
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
কিসমিস ও বাদাম কুচি ২ টেবিল চামচ
আরও পড়ুন:
- বরইয়ের টক-ঝালে পাবদা মাছ, রইলো রেসিপি
- পায়েসে কমলার ছোঁয়া, স্বাদে চমক
- ছুটির দুপুর মানেই ঝাল ঝাল হাঁস ভুনার লোভনীয় স্বাদ
যেভাবে তৈরি করবেন
রাতে ঘুমানোর আগে ছোলার ডাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে তা ভালোভাবে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইয়ে ঘি দিয়ে এলাচ ফোঁড়ন দিন এবং ব্লেন্ড করা ডাল দিয়ে ভাজতে থাকুন। ডাল ভাজা হলে তাতে চিনি ও দুধ দিন। নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন হলে কিসমিস ও বাদাম দিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু চনার ডালের হালুয়া।
জেএস/