ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

জানেন কি সিমের বিচি দিয়ে ডাল হয়? রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সাধারণত আমরা সিম রান্না করে খাই, কিন্তু আলাদা করে সিমের বিচি দিয়ে অন্য রেসিপি রান্না করা হয় খুবই কম। তবে এই বিচি দিয়েই রান্না করা যায় মজাদার ও পুষ্টিকর ডাল। স্বাদে ভিন্নতা, পুষ্টিগুণে ভরপুর আর রান্নাতেও সহজ। একবার খেলে এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। রইলো রেসিপি-

উপকরণ

  • মসুর ডাল আধা কাপ
  • সিমের বিচি আধা কাপ
  • পেঁয়াজ ২ টি
  • রসুন ৪-৫ কোয়া
  • হলুদ ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • তেজপাতা ২টি
  • তেল/ঘি পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই ডাল ও বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ করার সময় তাতে পরিমাণমতো লবণ ও হলুদ দিয়ে দিন। এরপর আলাদা কড়াইতে তেল বা ঘি দিয়ে তেজপাতা-পেঁয়াজ–রসুন ভেজে ডালে ঢালুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার সিমের বিচির ডাল।

জেএস/