ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

আমির খসরু সেলিমের ছড়া: ভোট

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোট ভোট ভোট,
স্লোগানের তালে তালে
কাঁপে গলা-ঠোঁট।

কেউ দেখি গলা ধরে বলে ভোট দেন
কানে কানে কেউ বলে—লাগে কিছু নেন,
কেউ দেখি চুপ করে ফন্দিটা আঁটে
কেউ কেউ গলা ছেড়ে দুর্নাম ঘাটে।

উধোটার বোঝা নিয়ে বুধোটার ঘাড়ে
চাপানোর প্রবণতা কারো বারে-বারে,
আখেরটা গোছানোর দিকে কারো মন
কেউ দেখি বাজি ধরে যত মান-ধন।

কারো মুখে ফুলঝুড়ি কথা রাশি রাশি
কারো দেখি মুখ ভার—কারো মুখে হাসি,
কার মাঝে জটিলতা—কে যে হায় সিধা
সব দেখে ভোটারের মনে বাড়ে দ্বিধা।

কাঁপে গলা-ঠোঁট,
স্লোগানের তালে তালে
ওরা চায় ভোট।

এসইউ

আরও পড়ুন