ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

বিলকিস নাহার মিতুর ছড়া: ঈদের কলরব

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৫ মার্চ ২০২৬

চাঁদ-তারকা দিচ্ছে জানান
ঈদ এসেছে ভাই,
মেহেদির রং বসায় সবাই
খুশির অন্ত নাই।

খোকা-খুকু নাচ ধরেছে
জোয়ান-বুড়ো হাসে,
ঈদের খুশি ছড়িয়েছে
আকাশে-বাতাসে।

ঈদ আনন্দ সবার প্রাণে
উল্লাস করছে সব,
চারদিকে করছে সবাই
ঈদের কলরব।

এসইউ

আরও পড়ুন