ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

তানজিদ শুভ্রর কবিতা: বসন্ত তুমি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১১:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বসন্ত তুমি—
কোকিলের কণ্ঠে বেজে ওঠা ব্যাকুল আবাহন,
ভোরের আলোয় পাখির কলরবে ঘুম ভাঙা মন।

​বসন্ত তুমি—
হৃদয়ের তটে জেগে ওঠা আদিম ভালোবাসা,
রক্তে মিশে থাকা আমার মায়ের ভাষা।

​বসন্ত তুমি—
ঝরা পাতার উৎসবে প্রিয়তমার হাত ছুঁয়ে হাঁটা,
গোধূলির রঙে দুটি ছায়ার মিলেমিশে থাকা।

​বসন্ত তুমি—
গোলাপি ঠোঁটের কোণে সেই পরিচিত তিল,
প্রিয়তমার হাসিতে খুঁজে পাওয়া অনাবিল মিল।

​বসন্ত তুমি—
নবীন কবির খাতার প্রথম কবিতা,
সুপ্ত প্রতিভার জেগে ওঠা সবটুকু সজীবতা।

​বসন্ত তুমি—
বাসন্তী নূপুরে বেজে ওঠা চেনা সুর,
ক্লান্ত দুপুরেও পথিকের চোখে প্রশান্তির রোদ্দুর।

এসইউ

আরও পড়ুন