ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

অবহেলাগুলো একদিন সাগর হয়ে দাঁড়াবে এবং অন্যান্য

আবু আফজাল সালেহ | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

অবহেলাগুলো একদিন সাগর হয়ে দাঁড়াবে

ভারসাম্যহীন প্রেমিক আর ফুঁটো নৌকা
একই তো কথা নাকি!
অন্তত, আমি তো ভাবি তাই
আমার ভাবনার কী দাম আছে?
তা নেই অবশ্য
তবে, অবহেলাগুলো একদিন সাগর হয়ে দাঁড়াবে।

****

১৮০ ডিগ্রি চুম্বন: ফিরে ফিরে আসি তোমারই কাছে

সারাদিন ঘুরে ফিরে ফিরে আসি তোমার আবদ্ধে
জড়ো হয় বিশ্বাস, জড়িত হয় জবুথবু আলো
ভয় গড়িয়ে চলে যায় সমান্তরাল
জেগে থাকে গ্রীষ্মের জোৎস্না-আকাশ।

নর্দমায় ভেসে বেড়াচ্ছে আবর্জনা আর বর্জ্য
আকাশে ভাসমান মেঘ
এক নয় ভেসে থাকার মানে
আর বলি, ১৮০ ডিগ্রি চুম্বন মানে ভালোবাসার গল্প
পাপ বলতে যাবো কিসে!

****

এককথার উত্তর চাই

আমি অতশত বুঝি না—সাফ কথা আমার
তুমি ভালোবাসো কি না আমাকে
এই কথার সিধে জবাব চাই
আরে বাপু, আলতু-ফালতু বকবক করে লাভ নেই
বলে দাও ১৮০ ডিগ্রি মোডে
তুমি কি ভালোবাসো আমাকে?

আরে, তোমার সাফ কথা শুনতে চাই
হ্যাঁ, নাকি না—
এককথার উত্তর চাই।

এসইউ

আরও পড়ুন