ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

বিলকিস নাহার মিতুর ছড়া

প্রাণের বাংলা ভাষা

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ভাষার মাসে গাইবো মোরা
ফেব্রুয়ারির গান,
এই মাসেতে ঝরেছিলো
শহীদ ভাইয়ের প্রাণ।

মিছিল হলো ভাষার জন্য
পথে রক্ত ঝড়লো,
বাংলা ভাষা রক্ষা করতে
সালাম-শফিক মরলো।

তাদের ত্যাগে স্বাধীন চিত্তে
বলি বাংলা ভাষা,
এই ভাষাতে প্রকাশ করি
রাগ আর ভালোবাসা।

এসইউ

আরও পড়ুন