ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

বিপুল চন্দ্র রায়ের ছড়া: বর্ণমালার স্পন্দন

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ব — বর্ণমালায় স্বপ্ন আঁকি, একুশ আমার প্রাণ,
র্ণ — (র্ণ) যুক্তাক্ষরেরা গায় যে বাংলা ভাষার গান।
মা — মাতৃভাষার মায়ায় ঘেরা স্মৃতির মিনারখানি,
লা — লাল রক্তে কেনা বর্ণ, অমর কাব্যখানি।
র — রফিক, সালাম, বরকতেরা লড়ল অকুতোভয়,
স্প — স্পন্দিত আজ প্রতিটি বুক, বাংলা ভাষার জয়।
ন্দ — (ন্দ)-এর ছন্দে একুশ জাগে, বাঙালির ঘরে ঘরে,
ন — নতুন সূর্য সাক্ষী রেখে স্মরি তাঁদের শ্রদ্ধাভরে।

আরও পড়ুন
তানজিদ শুভ্রর কবিতা: রক্তস্নাত ফাল্গুন
কামরান চৌধুরীর ছোটো গল্প: মাতৃভাষা

কেএসকে

আরও পড়ুন