ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

শফিনেছারের কবিতা: নিন্দিত সত্তা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৮ এপ্রিল ২০২৬

ফুলছেঁড়া বৃন্তের হাহাকার
তোমার হৃদয়কে স্পর্শ করেনি
তুমি এক নির্লজ্জ অসুর!

খুনের রক্তে হোলি খেলেও
জীবনের কথা বলো—
তোমাকে মানুষ বলি কীভাবে?

রক্তাক্ত শত জনপদের কান্না
তোমাকে অবাক করেনি কখনো,
তোমার সংস্কার—মানতে পারি না আমি
মুখোশের আড়ালে
তুমি স্বার্থপর এক সত্তা

নিজ স্বার্থে নির্লজ্জ এক বর্গী তুমি
অগণিত ফুল ছড়ানো যূপকাষ্ঠে
উল্লসিত কসাইয়ের মতো দাঁড়িয়ে—
তুমি নন্দিত নও আর
ভালোবাসাহীন নিন্দিত এক সত্তা!

এসইউ

আরও পড়ুন