ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

মাতৃভাষা দিবসে পেন বাংলাদেশের আলোচনা ও কবিতা পাঠ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

২১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পেন বাংলাদেশ অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তথ্যচিত্র, বই আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের প্রেসিডেন্ট ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। বিশেষ অতিথি ছিলেন পেন ইন্টারন্যাশনালের ট্রান্সলেশন অ্যান্ড লিঙ্গুইস্টিক রাইটস কমিটির চেয়ারম্যান উর্তজি উরুতিকোয়েতশেয়া।

ফটোগ্রাফ, বই ও জার্নালসহ নানা মাধ্যমে ভাষা আন্দোলনের একটি ডকুমেন্টেশন বরিশাল থেকে সরাসরি উপস্থাপন করেন আনিসুর রহমান স্বপন। যিনি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে ভাষা দিবস উপলক্ষে প্রদর্শনীটি করে থাকেন।

লেখক ও গবেষক সুপা সাদিয়া তার ‘বায়ান্নর ৫২ নারী’ গ্রন্থটি নিয়ে সাকিরা পারভীনের সঞ্চালনায় তার অভিজ্ঞতা বিনিময় করেন।

বাংলা ভাষায় কবিতা পাঠ করেন আসাদ মান্নান, আসমা চৌধুরী, মোস্তফা তারিকুল আহসান, শাহনাজ নাসরীন, সরোজ মোস্তফা, আশরাফ জুয়েল, আনিফ রুবেদ, সাকিরা পারভীন, জাহিদ সোহাগ ও হেমায়েত উল্লাহ ইমন।

আচিক ভাষায় কবিতা পাঠ করেন পরাগ রিছিল; সাঁওতালি ভাষায় কবিতা পাঠ করেন ইশান শান্ত এবং মাল পাহাড়িয়া ভাষায় কবিতা পাঠ করেন জয় খ্রীস্টফার বিশ্বাস।

বক্তব্য রাখেন পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শামীম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ড মেম্বার মুহাম্মদ মহিউদ্দিন।

এসইউ

আরও পড়ুন