ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন দুই লেখক

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ মার্চ ২০২৬

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

আগামী ৪ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা ও সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এই দুই সাহিত্যিককে পদক দেওয়া হচ্ছে। তাদের সাহিত্যকর্মে সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন আছে।

এর আগে দেশের বিশিষ্ট কবি, গবেষক, সাহিত্যিক ও শিল্পীরা এ পদক পেয়েছেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

আব্দুর রউফ চৌধুরী বাংলা কথাসাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতি বছর এ সাহিত্য পদক প্রদান করা হচ্ছে।

এসইউ

আরও পড়ুন