ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

ইকরাম আকাশের কবিতা: শান্তির আবহ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৪১ পিএম, ০২ মার্চ ২০২৬

 

তোমার কাছে প্রার্থনা আমাদের
তোমারই কাছে করি দুআ
অন্যায় অবিচারের শৃঙ্খল থেকে-
রক্ষা করো হে মাবুদ খোদা।

সম্পুর্ণ জাহানের মালিক তুমি
ভুল শোধরানোর সুযোগ দাও,
বিবেক বুদ্ধিতে আমাদের বলিষ্ঠ-
আগুয়ান হয়ে অন্যায় প্রতিরোধের সাহস দাও।

জীবন সংসার দু'দিনের,
করছে সবাই অহংকার।
অন্যের স্বাধীনতা হরণ করে -
তৃপ্তির ঢেঁকুর তুলে আবার।

নিস্তব্ধতা পরিহার করে ঈমানী জোর দাও
আমাদের মনে শান্তির আবহ ঠিক ফিরিয়ে দাও।

কেএসকে

আরও পড়ুন