ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২৬

 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ ছেড়েছেন মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে শনিবার রাত থেকে বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় মাহবুব মোর্শেদের নাম নেই।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এনএইচ/এসএইচএস