ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় মো. মইজ উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের মুখমণ্ডল গলা ও কপালসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের এনআইডি কার্ড থেকে তার নাম পরিচয় জানা গেছে।

এমআরএম/জেআইএম