রাস্তায় পড়ে ছিল যুবকের মরদেহ
ফাইল ছবি
রাজধানীর বংশালে জাকের সুপার মার্কেটের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।
রোববার (৯ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে জাকের সুপার মার্কেটের সামনে বিআরটিসি বাস কাউন্টারের পাশের রাস্তা থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, খবর পেয়ে বংশালের জাকের সুপার মার্কেটের সামনে থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, যোগ করেন এসআই আবু সালেহ।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা