মামার মারধরে ভাগ্নের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মামার মারধরে সুমন কাজী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিহতের ভাই আলমগীর বলেন, আমার ভাই কাঁচামাল ব্যবসায়ী। সকালে মামা মোস্তফার পরিবারসহ পাঁচজন মিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের বাড়ি বরিশালের মুলাদী থানায়। মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকি আমরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা