আওয়ামী লীগ ছাড়া সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।
গত বছরের (২০২৩ সাল) হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। অন্যদিকে, বিএনপি আয়-ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, তাদের তহবিল দাঁড়িয়েছে দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।
এমওএস/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ রিকশা আটকাতে গিয়ে উধাও হয়ে গেলো ডিএমপির ‘ট্র্যাপার’
- ২ রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে
- ৩ এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ
- ৪ মুন্সিগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে
- ৫ জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া জনস্বার্থের পরিপন্থি: ফরহাদ মজহার