১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে নতুন দলের নিবন্ধন নয়
ফাইল ছবি
নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে সংশ্লিষ্ট দলের আবেদন বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইসি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসি থেকে এমন তথ্য জানা গেছে। ইসি জানায়, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্তপূরণের জন্য সময় দিয়েছি। এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এ সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আবেদন বাতিল হবে।
২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে এনসিপিসহ সবগুলো দলই শর্তপূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকে আরও ১৫ দিন সময় দেয় ইসি।
এমওএস/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ২ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ৪ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা