চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে। সাতটি ইভেন্টের মাধ্যমে এটি শুরু করা হবে।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন আমিনুল হক।
তিনি বলেন, আমরা সাতটি ইভেন্ট দিয়ে কার্যক্রম শুরু করা হবে এবং পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে চাই।
এমওএস/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ২ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ৪ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা