যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
যত প্রভাবশালীই হোক কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না- সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন
- জুলাইকে ‘মানি মেকিং মেশিনে’ পরিণত করা হয়েছে: উমামা ফাতেমা
- দানের টাকায় স্কুলে পড়া রিয়াদ চাঁদাবাজ হয়ে ওঠায় হতবাক এলাকাবাসী
কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয় দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
আরএমএম/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ছয় মাসের মধ্যে অগ্রাধিকার তালিকা করার নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর
- ২ বাড্ডায় ক্রেতার চাপ থাকলেও নেই ইফতারি সামগ্রীর পসরা
- ৩ রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ফুল বিক্রেতা নারীর
- ৪ পরিবারের সঙ্গে প্রথম ইফতার: আনন্দের আলাদা রং
- ৫ চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা, কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযান শুরু