ঢাকায় দিনভর বৃষ্টির আভাস
আজ সারাদিন ঢাকায় বৃষ্টি হতে পারে/ছবি জাগো নিউজ
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। আজও ঢাকায় থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১ আগস্ট) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, এখন ফুল মনসুন (বৃষ্টির ভরা মৌসুম)। শ্রাবণ মাসের শেষার্ধে বৃষ্টিটা বেশি থাকতে পারে। আজ ঢাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন
গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার।
আজ ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে।
আরএএস/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস
- ২ শেষ মুহূর্তে ভোটারদের তথ্য দিয়ে সহায়তা করছে ‘স্লিপ বিতরণ কেন্দ্র’
- ৩ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ৪ নির্বাচন ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাবের ৫০ টহল দল
- ৫ প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ