১১ মাদক মামলার আসামি সাদ্দাম হেরোইনসহ গ্রেফতার
গ্রেফতার মাদক মামলার আসামি সাদ্দাম
রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ ১১ মাদক মামলার আসামি সাদ্দামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার সকালে বিশেষ অভিযানকালে থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, বাসাবো এলাকার নাভানা সিলভার ডেলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করা হয়।
তালেবুর রহমান বলেন, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার সাদ্দাম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ২ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা
- ৪ তেল সংকটে কমছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ট্রিপ
- ৫ আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব