আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়/ ছবি- জাগো নিউজ
প্রশাসনের আরও দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন সচিবের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।
একই সঙ্গে সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) এ বিষয়ে ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
১১ জেলায় নতুন ডিসি
এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল
এছাড়া গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছিল। আজ রোববার সেই প্রজ্ঞাপনটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কানিজ মওলা। কানিজ মওলা সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন, গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। আজ তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হলো।
আরএমএম/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ২ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ৪ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা