সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার ১৯৯১
প্রতীকী ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৮২৫ জন।
শুক্রবার (১৫আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার আরও ৮২৫জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৯৯১ জনকে।
অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে, শটগানের ৯ রাউন্ড গুলি, ৬টি চাপাতি, ২টি দা, ছুরি ৮টি, চাইনিজ কুড়াল ১টি, কার্তুজ ১৩টি, ছোরা ৪টি, হাসুয়া ১টি, সামুরাই কিরিছ ১টি।
কেআর/এসএনআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা