বিকেলে যে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
যেসব দল ও সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন সেগুলো হলো- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা। ৩১ আগস্ট বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
বৈঠককালে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন।
এমইউ/এনএইচআর/জিকেএস