বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এসব তথ্য জানিয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জাগো নিউজকে বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’
তবে রাজধানী ঢাকা ছাড়া বাংলাদেশের আর কোথাও ভূমিকম্প অনুভূত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া অফিসের পক্ষে দেশে দেশের কোথায় কোথায় অনুভূত হয়েছে, এটা বলা যায় না। যেহেতু আসামে হয়েছে, তাই সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এসব এলাকায় অনুভূত হয়েছে বলা যায়।’
এমএসএম/আরএএস/জেআইএম/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ বোয়িং থেকে বিমান কেনার পেছনে যে যুক্তি দেখালেন উপদেষ্টা
- ২ প্রতিটি ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি, ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা
- ৩ প্রধান উপদেষ্টা কোথায় কখন ভোট দেবেন, জানা যাবে নির্বাচনের আগের দিন
- ৪ নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
- ৫ শিল্পাঞ্চলের ১০ ফেব্রুয়ারির ছুটি পরে সমন্বয় করা যাবে, প্রজ্ঞাপন জারি