ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদ পেলেন ২২ প্রশিক্ষণার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এই সনদপত্র বিতরণ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনীর ১৮ জন এবং নৌবাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২ জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।

বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদ পেলেন ২২ প্রশিক্ষণার্থী

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সব কর্মকর্তার মধ্যে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য স্কোয়াড্রন লিডার তওসীফ আবরারকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন।

সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

‎টিটি/এমআইএইচএস/এএসএম