মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মাদরাসাছাত্র আহত
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে আনসার ক্যাম্প বিহারীপাড়া এলাকায় মসজিদের পাশে ফুটপাতে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণে মো. তামিম (১০) নামে এক শিশু আহত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিশুটির নানা মো. জামাল জাগো নিউজকে বলেন, আমার নাতি ওই এলাকায় একটি মাদরাসার শিশু শ্রেণিতে পড়ে। সকালে আনসার ক্যাম্প বিহারীপাড়া এলাকায় মসজিদে পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে আহত হন। তার ডান হাতে ও পেটের ডান পাশে আঘাত লেগেছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মিরপুর-১ বিহারীপাড়া এলাকার মসজিদের পাশের ফুটপাতের ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণে তামিম নামে এক শিশু আহত হয়েছে। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন শিশুটি ডান হাতে ও পেটের ডান পাশে আঘাত পেয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ২ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৩ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- ৫ তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা