কালশীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
রাজধানীর মিরপুরের কালশীর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ার জাগো নিউজকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ছয়তলা বাণিজ্যিক ভবনের ওপর তলায় ওই কারখানায় আগুন লাগে। ভবনটিতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারও রয়েছে।
আরও পড়ুন
কালশীতে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পরপর ঘটা অগ্নিকাণ্ডে ‘নাশকতার’ আঁচ
প্রায় ২৭ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন নির্বাপণ
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টা ১২ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে ১০টা ২৭ মিনিটে আমাদের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ওই সময় জানান তিনি।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
কেআর/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ ১৩টি আইএসসিকে ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা দিলো এনএসডিএ
- ২ প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক
- ৩ নাগরিক বঞ্চনার অবসান চান ভোটাররা, আশা দেখাচ্ছেন প্রার্থীরা
- ৪ সুবিধাবঞ্চিত নারীদের কথা শুনলেন জুবাইদা, দিলেন সমাধানের আশ্বাস
- ৫ নারীদের নিয়ে অতিকথনে থাকা নেতারা ‘গাইনোকলজিস্ট’: ফওজিয়া মোসলেম