পটিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গ্রেফতার
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম
চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত ৮টায় সীতাকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আবুল কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক, হত্যাচেষ্টাসহ চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতার আবুল কাশেমকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এমআরএএইচ/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা