নগরের দেওয়াল থেকে ব্যানার-পোস্টার অপসারণ করছে ডিএনসিসি
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডিএনসিসির অপসারণ করা ব্যনার এবং পোস্টার
নগরের দেওয়াল থেকে ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এরই অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোড, নূরজাহান রোড, তাজমহল রোড থেকে শত শত ব্যানার, পোস্টার অপসারণ করেছে সংস্থাটি।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, নগরের রাস্তাঘাট থেকে ব্যানার-পোস্টার অপসারণে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনা রয়েছে। সে আলোকে প্রতিদিনই ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে শত শত ব্যানার, পোস্টার অপসারণ করা হচ্ছে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) মিরপুর ৬০ ফুট সড়ক থেকেও তা অপসারণ করা হয়েছে। পরে সরেজমিনে তা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। এভাবে গত দুই মাসে অন্তত দেড় লাখ পোস্টার, ব্যানার অপসারণ করা হয়।
এমএমএ/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ পর্যটন খাত নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার
- ২ চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৩ ভিসা প্রক্রিয়ায় অনিয়মে কড়াকড়ি, সতর্ক করলো ১৩ পশ্চিমা দেশ
- ৪ সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৫ শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি