প্রবাসী ভোটার নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
প্রবাসী ভোটার নিবন্ধনের সময় ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে হিতনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিলেও সাংবাদিকরা কেন নয়- জবাবে ইসি সচিব বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি পোস্টাল ব্যালটে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।
এমওএস/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ২ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৩ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৪ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৫ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের