ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় পুলিশের চেকপোস্টে দুটি বিদেশি পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর গুলশান থানার গুদারাঘাটে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) গুলশান থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মো. সোহেল। রোববার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে পুলিশের চেকপোস্টে তল্লাশি করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

এ বি সিদ্দিক বলেন, গুদারাঘাট এলাকায় গুলশান থানা-পুলিশের চেকপোস্টে সোহেলকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোহেলকে গুলশান থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ বি সিদ্দিক।

কেআর/একিউএফ