ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাক হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন উপদেষ্টা নিজেই।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‌‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

এনএস/এমএএইচ/