ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কেন্দ্রে দায়িত্ব বুঝে নিচ্ছেন পোলিং এজেন্টরা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

অপেক্ষার অবসান। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোরের আলো ফুটতেই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন পরিচালনার দ্বায়িত্বরতরা বুঝিয়ে দিচ্ছেন তাদের দ্বায়িত্ব।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-১৩ আসনে অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভোট কেন্দ্রে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন প্রার্থীদের এসেন্টরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কেন্দ্রের দায়িত্বরতরা তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে দেখা গেছে।

Polling agents are taking charge at the centerএদিকে একই কেন্দ্রে সকাল ৮ টা নাগাদ জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মো.মামুনুল হক ভোট দিবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ১৩ উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২জন, নারী ভোটার ১লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মো. মামুনুল হক।

এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মো. শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মো. খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো.ন রবিউল ইসলাম।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।

কেআর/জেএস/