পল্টনে সড়কের পাশে গণইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুর
গণইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে সড়কের পাশে গণইফতারে অংশ নিয়েছেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১ রমজানে রাজধানীর পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে এ ইফতার আয়োজন করা হয়।
দলীয়ভাবে কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘গণইফতার’। আয়োজকদের ভাষ্য, পুরো রমজানজুড়ে এ কর্মসূচি চলবে। দলীয় সংহতি জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ বিষয়ে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জাগো নিউজকে জানান, প্রতি বছরের মতো এবারও রমজানজুড়ে গণইফতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলতি বছর এ আয়োজন বাস্তবায়ন করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ।
তিনি আরও বলেন, এ কার্যক্রম জনগণের সহযোগিতায় পরিচালিত হয় এবং আগ্রহী যে কেউ এতে সহযোগিতা করতে পারেন।
এমডিএএ/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের