ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডিএমপি কমিশনার

ভোক্তা-অধিকারের অভিযানে ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতা করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেই সঙ্গে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন
ভোক্তা অধিকারের অভিযানে বাধার ঘটনায় ক্যাবের প্রতিবাদ

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে। এ ব্যাপারে সব ব্যবসায়ী নেতার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/একিউএফ