নতুন পিএসও মুশফিকুরকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
মীর মুশফিকুর রহমানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী/ছবি-আইএসপিআর
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, র্যাংক ব্যাজ পরানোর সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন।
তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরসহ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
টিটি/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ নিয়ম মেনেই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, শিগগির নির্বাচন: ফখরুল
- ২ সব বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ‘দেউলিয়া’ বিদ্যুৎ সেক্টর সামলাতে বড় চ্যালেঞ্জের মুখে সরকার
- ৪ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন পিএসও মুশফিকুরকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী