ইরান যুদ্ধ
শাহ আমানত বিমানবন্দরে বাতিল ১০০ আন্তর্জাতিক ফ্লাইট
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন বাতিল হয়েছে পাঁচটি ফ্লাইট/ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১০০টি।
বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসার দুটি ও দুবাইগামী দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যে যাওয়ার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে বুধবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা আটটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং পাঁচটি এখান থেকে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এমআরএএইচ/একিউএফ