জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার নাম প্রস্তাব করা হয়। স্পিকার পদে মাত্র একটি মনোনয়ন পড়েছিল।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পান বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।
মেজর হাফিজ এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। সংসদে প্রস্তাব উত্থাপন করা হয় এবং হ্যাঁ জয়যুক্ত হয়।
আরও পড়ুন
দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান
এবারের নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক
হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসন থেকে মোট সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন (৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১৩তম সংসদ)। ১৯৯১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী রূপে জাতীয় সংসদে নির্বাচিত হন এবং ১৯৯২ সালে বিএনপিতে যোগদান করেন।
বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির মন্ত্রীসভায় ১৯৯৬ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এমওএস/বিএ/এমএস
টাইমলাইন
- ১২:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ মন্ত্রী হলেন আহমেদ আযম খান
- ১২:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদকে যুক্তি-আলোচনা-সমাধানের কেন্দ্রে পরিণত করতে চান প্রধানমন্ত্রী
- ১২:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
- ১১:৫১ এএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- ১১:৪৭ এএম, ১২ মার্চ ২০২৬ সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আলোচনা করতে পারতো
- ১১:৪৪ এএম, ১২ মার্চ ২০২৬ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
- ১১:২৯ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
- ১১:২৪ এএম, ১২ মার্চ ২০২৬ দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান
- ১১:২২ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য
- ১১:০৭ এএম, ১২ মার্চ ২০২৬ স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন