ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২০ এএম, ১৪ মার্চ ২০২৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১৪ মার্চ) ২৪ মার্চের টিকিট পাওয়া যাবে। এছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।  

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।  

এনএস/এসআর