ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঈদে ঘুরতে এসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২১ মার্চ ২০২৬

ঈদের আনন্দে ঘুরতে এসে ব্লেড দিয়ে হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দায়িত্বরত মিরপুর পিওএম দাঙ্গা দমন বিভাগের এএসআই কাজী মুস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেন। পরে পুলিশ সদস্যরা সিএনজিযোগে ওই যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে কোন হাসপাতালে পাঠানো হয়েছে তা যায়নি।

কাজী মুস্তাফিজ বলেন, যতটা জানতে পেরেছি জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারে উঠে ব্লেড দিয়ে আত্মহত্যা চেষ্টা করছিল। সে ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরে বিভিন্ন স্থানে পোঁচ দেয়। নিজের গলায়ও পোঁচ দিতে গিয়েছিল। পরে পুলিশের সদস্য ও জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এদিকে বিকেলের পর থেকে জিয়া উদ্যানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। জিয়া উদ্যান পার্ক, পার্ক ও সংসদ ভবন সংলগ্ন সড়কে প্রচুর দর্শনার্থী দেখা যায়। 

এসএম/এমআরএম