ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সড়কেই তাদের ঈদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬

একদিকে সবাই যখন ব্যস্ত পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনে, অন্যদিকে তাদের সেই ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে দায়িত্ব পালনে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবার ছেড়ে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চতের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করছেন তারা।

সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ছুটি না পাওয়ার আক্ষেপ আছে, আবার মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে পারছেন বলে তৃপ্তিও আছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন তারা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন ট্রাফিক সিগন্যাল দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের এমন অনুভূতির কথা জানা গেছে।

রাজধানীর বিভিন্ন সিগন্যালে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সড়কের যানজট নিয়ন্ত্রণসহ গাড়ির জটলা ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন তারা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও বিনোদনকেন্দ্রের আশপাশে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের চিত্র দেখা গেছে।

jagonews24

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, ঈদ উদযাপনে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় এই মুহূর্তে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গাতেই পুলিশ সদস্যরা নিরাপত্তায় কাজ করছেন। ফলে অধিকাংশ সদস্যই ঈদের ছুটি পাননি। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির ইচ্ছা থাকলেও দায়িত্বের কাছে বাধা পড়েছে তাদের জীবন।

দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বলছেন, ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে বের হলেও দায়িত্ব পালন করতে গিয়ে নামাজের সুযোগ পাননি তারা। ভোর ৬টায় এসে রাস্তায় দাঁড়িয়েছেন।ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে এলেও রাস্তায় গাড়ির চাপ থাকায় সেই ভাগ্য হয়নি। সাধারণ মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করতে পেরেই তাদের চোখেমুখে সন্তুষ্টির ছাপ।

তারা জানান, দ্বায়িত্ব পালনের মধ্যেও বাড়িতে থাকা সন্তানের মুখ ভেসে ওঠে, মনে আশা জাগে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনের। কিন্তু দায়িত্বের কাছে সবকিছুই হার মানে।

jagonews24

দুপুরে রাজধানীর গণভবন সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. সাকিল বলেন, প্রতিদিনের মতো আজও ভোর ৬টায় ডিউটিতে এসেছি। আজ অবশ্য গোসল করে এসেছি যেন ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ডিউটির চাপ থাকার কারণে নামাজটা পড়তে পারিনি। হালকা নাস্তা করেছি, ২টায় ডিউটি শেষ হয়েছে বাসায় গিয়ে কিছু খাবো। ঈদের দিন অর্থাৎ ছুটির দিনে চাপ কম থাকার কথা থাকলেও আজ চাপ বেশি। যেহেতু আমাদের অনেক সহকর্মী ছুটিতে আছেন, সেজন্য আবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ডিউটিতে করতে হবে।

তিনি বলেন, ঈদে বাড়িতে না যাওয়ার একটা মন খারাপ থাকে, তবে যখন চাকরি নতুন অবস্থায় ছিল তখন বেশি খারাপ লাগতো। দীর্ঘদিন চাকরি করার ফলে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে আমাদের দায়িত্বটা আরও বেশি পালন করতে হয়। এখন আমাদের ঈদ আনন্দ বলতে মানুষজন যেন নিরাপদে তার পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারে, সেটাই আমাদের ঈদ আনন্দ।

‘তবে খারাপ যে লাগে না একেবারে তা না। বাড়িতে আমার একটা ছোট মেয়ে আছে, তার সঙ্গে যদি ঈদ উদযাপন করতে পারতাম তাহলে আরও একটু ভালো লাগতো, মেয়েটার জন্য খারাপ লাগে। আমার যেমন খারাপ লাগা কাজ করছে, মেয়েটাও তেমন আশায় ছিল যে বাবা এলে বাবার সঙ্গে ঈদ করবে।’

jagonews24

একই এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সদস্য মো. সোহাগ। তিনি বলেন, ভোর ৬টায় এসেছি ডিউটিতে। দুপুর ২টায় ডিউটি শেষ হয়েছে, আবার রাত ১০টায় আসবো, টানা রাত ২টা পর্যন্ত ডিউটি করে বাসায় ফিরবো। আমরা আসলে ঈদ উদযাপন করেছি রাস্তায় মানুষের সঙ্গে। আমাদের অল্প কিছু সংখ্যক লোকজন ছুটি পায়, আর অধিকাংশ লোকজনই আমরা দায়িত্ব পালন করি।

তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করার আশা সবারই থাকে। আমরা দেশের স্বার্থে এবং জনগণকে সুবিধা দেওয়ার জন্য রাস্তায় দায়িত্ব পালন করি। দূর-দূরান্ত থেকে এসে ঢাকায় চাকরি করছি। দায়িত্ব পালনের খাতিরে এখন জনগণের সঙ্গে আমাদের ঈদ পালন করতে হয়। যতই কষ্ট হোক পরিবেশের সঙ্গে মানিয়ে জনগণের সঙ্গে ঈদ পালন করাটাই আমাদের এখন কর্তব্য।

কেআর/ইএ

টাইমলাইন

  1. ০৬:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ সড়কেই তাদের ঈদ
  2. ০৪:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনই চিড়িয়াখানায় ভিড়, বাঘ-ভালুক-বানরে মুগ্ধ দর্শনার্থীরা
  3. ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘ঈদের দিন পরিবার থেকে অনেক দূরে, মনটা খারাপ’
  4. ০৪:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব থাকলে ঈদের দিনও বসে থাকা যায় না’
  5. ০৩:৫৩ পিএম, ২১ মার্চ ২০২৬ তালাবদ্ধ মার্কেটগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা
  6. ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ৫ বছর আগে মাকে হারিয়েছেন দবির, এখন ঈদের দিনেও খুঁজে ফেরেন
  7. ০২:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় 
  8. ০১:৪৪ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব ঈদের দিনও রাস্তায় রাখছে’
  9. ০১:১৩ পিএম, ২১ মার্চ ২০২৬ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী
  10. ০১:০৯ পিএম, ২১ মার্চ ২০২৬ রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  11. ০১:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
  12. ১২:৫৯ পিএম, ২১ মার্চ ২০২৬ বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা
  13. ১২:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঢাকার ফাঁকা সড়কে রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
  14. ১২:৪৬ পিএম, ২১ মার্চ ২০২৬ চট্টগ্রামে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
  15. ১২:২৩ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
  16. ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিন হুইলচেয়ার নিয়ে যুবকের বাড়িতে জেলা প্রশাসক
  17. ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা
  18. ১২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে বিয়ের হিড়িক
  19. ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২৬ চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে
  20. ১১:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে
  21. ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনে মাংসের দাম চড়া, মুদি-মিষ্টির দোকান খোলা
  22. ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
  23. ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
  24. ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
  25. ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
  26. ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  27. ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
  28. ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
  29. ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
  30. ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
  31. ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
  32. ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
  33. ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  34. ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
  35. ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
  36. ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
  37. ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
  38. ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  39. ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
  40. ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
  41. ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
  42. ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
  43. ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
  44. ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া 
  45. ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
  46. ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  47. ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
  48. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  49. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  50. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  51. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  52. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  53. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  54. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  55. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  56. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  57. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  58. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  59. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  60. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  61. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  62. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  63. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত